Blog

Sports

কেসি পাল স্মৃতি বিশাল ফুটবল টুর্নামে�

7th Oct, 2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-এর উদ্যোগে আগামী ১৫ থেকে ২২ নভেম্বর আয়োজিত হতে চলেছে কেসি পাল স্মৃতি বিশাল ফুটবল টুর্নামেন্ট।  সীমান্ত জেলার মাটিতে এত বড় মাপের ফুটবল আসরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের নামী-দামি ক্লাব দলের অংশগ্রহণের সম্ভাবনায় এই আসরকে ঘিরে প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়েছে।

বুধবার করিমগঞ্জ শহরের ডাকবাংলো রোডের প্রশান্তি লজে আয়োজিত সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেন শ্রীভূমি ডিএসএ-র সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, ইতিমধ্যেই প্রথম সারির একাধিক দলের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং বেশ কয়েকটি দল অংশগ্রহণের নিশ্চয়তাও দিয়েছে। এখনও পর্যন্ত কলকাতার ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং, অসম পুলিশ ব্লুজ, অয়েল ইন্ডিয়া-সহ আইজল ও মণিপুরের প্রথম সারির দলগুলির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মোহনবাগানের সঙ্গেও আলোচনা চলছে এবং তাদের পক্ষ থেকে অংশগ্রহণের নিশ্চয়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।