Blog

Sports

হকি অসমের সচিব কল্যাণী ডেকার প্রয়াণ�

27th Oct, 2026

এরশাদ উদ্দিন তাপাদার, বদরপুর, ২৫ অক্টোবর : হকি অসমের সচিব কল্যাণী ডেকার প্রয়াণে গভীর শোক প্রকাশ করল করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন। রবিবার সন্ধ্যায় বদরপুরের আলেখারগোলে অবস্থিত করিমগঞ্জ হকি অ্যাকাডেমি প্রাঙ্গণে এক শোকসভার আয়োজন করা হয়।


শোকসভায় উপস্থিত বক্তারা প্রয়াত কল্যাণী ডেকার ক্রীড়াজীবন এবং হকির উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর প্রয়াণে ক্রীড়াজগতে এক অপূরণীয় ক্ষতি হলো।


সভায় বক্তব্য রাখেন প্রাক্তন হকি খেলোয়াড় তথা করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সচিব এমাদ উদ্দিন, করিমগঞ্জ হকি অ্যাকাডেমির ডিরেক্টর সেলিম আহমদ এবং ম্যানেজার আনোয়ার হুসেন প্রমুখ।


শোকসভার শেষে প্রয়াতের আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে।


উল্লেখ্য, শনিবার স্ট্রোকে আক্রান্ত হন হকি অসমের সচিব কল্যাণী ডেকা। পরে রবিবার নগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।